এসএসসি (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষা/২০২৬ এর ফরম পুরণ আগামী ২০/০৯/২০২৬ খ্রি. পর্যন্ত চলিবে। *******
কুড়িগ্রামের চিলমারীতে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জমকালো পরিবেশে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সহকারী শিক্ষক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উলিপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আবু জুবায়ের আল মুকুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, চিলমারী উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক নুর আলম মুকুল, নির্বাহী মাজিস্ট্রেট কাজী রিমা আক্তার, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার, উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু হানিফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ একেএম নুর-ই ইসলাম, প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলী, সাংবাদিক হুমায়ুন কবির প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা। একই সাথে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এবং ২০২৫ সালে ৮ম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এ সময় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল হতে কম্পিউটার প্রশিক্ষনপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি।
উক্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রায় সাত শতাধিক অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।