জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ায় থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়-এর সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন।
একই সঙ্গে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হওয়ায় আমাদের বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মোছা: আয়শা সিদ্দিকা আলো -কে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
এই গৌরবজনক স্বীকৃতি আমাদের বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা কার্যক্রম, শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম এবং আলো আক্তারের মেধা, অধ্যবসায় ও শৃঙ্খলার ফল। ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান ও আমাদের শিক্ষার্থীরা শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে আরও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে—এই প্রত্যাশা রইল।